জেবিএলের সৌরবিদ্যুৎচালিত হেডফোনে আনলিমিটেড ব্যাকআপ

১৭ ডিসেম্বর, ২০১৯ ২২:১৭  
স্পিকার নির্মাতা জেবিএল নতুন এক হেডফোনের জন্য ক্রাউডফান্ডিং চালু করেছে। এতে রয়েছে সোলার প্যানেল, যার মাধ্যমে আবহাওয়া ঠিকঠাক থাকলে আনলিমিটেড ব্যাটারি ব্যাকআপ দেবে হেডফোনটি। ইন্ডিগোগোতে চলমান থাকা ক্রাউডফান্ডিংয়ে হেডফোনটি ৯৯ ডলারে প্রিঅর্ডার করা যাবে এবং আগামী বছরের অক্টোবরে সেটি গ্রাহকদের হাতে পৌঁছাবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। জেবিএল জানিয়েছে, হেডফোনে ঘরের বাইরে আড়াই ঘন্টা মাথায় দিয়ে থাকলে সেটি চার্জ চলাকালীন ভার্চুয়ালি আনলিমিটেড প্লেটাইম দেবে। যদিও জেবিএল দাবি করেছে এটি লাইটিং ইনডোরেও চার্জ হবে, তবে সেটি সরাসরি সূর্যের আলোর তুলনায় কম চার্জ হবে। সৌরবিদ্যুৎ এর পাশাপাশি এই ফোনটিতে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট ও অ্যালেক্সা সুবিধা। থাকছে ইউএসবি চার্জিং সুবিধাও। ডিবিটেক/বিএমটি